শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতোপূর্বের ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়াতে নুসরাত হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনা ঘটছে বলে মনে করেন অ্যাডভোকেট এলিনা খান

সৌরভ নূর : বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। সেই অর্ধেকের উপর নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। অনেকেই বলছেন তনু, মিতা, সাগর-রুনিসহ ইতোপূর্বের হত্যাকা-গুলোর বিচার না হওয়াতে নুসরাত হত্যাকা-ের মতো নৃশংস ঘটনা ঘটেছে। তখন দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ হলেও কোনো বিচার হয়নি, অপরাধীদের বিচার করা সম্ভব হয়নি। ফলে পরবর্তী সময়ে বেড়েছে নারীর উপর সহিংসতার ঘটনা।

নুসরাতের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার পর প্রত্যেক বাবা-মার মনে তৈরি হয়েছে আশঙ্কা ও ভীতি। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান নারীর প্রতি সহিংসতা প্রসঙ্গে এসব কথা বলেন।

তিনি বলেন, নারী নির্যাতন এখন একটি জাতীয় ইস্যু। নারী নির্যাতন ও বৈষম্যের গোড়াপত্তন হয় পরিবার থেকেই। নারী সদস্যদের অপেক্ষাকৃত আলাদাভাবে দেখা হয়। পারিবারিক সম্পত্তি বণ্টন, লেখাপড়া, চলাফেরা সব কিছুতেই নারীরা ভোগান্তির সম্মুখীন হন। এসব নির্যাতনের বেড়াজাল থেকে উত্তরণের জন্য নারীদেরই সর্বপ্রথম প্রতিবাদী ও সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

এছাড়া গণমাধ্যমের সুদূরপ্রসারী পদক্ষেপের মাধ্যমে গণসচেতনা বৃদ্ধি করে নারী নির্যাতন রোধ করা সম্ভব। গণমাধ্যম হলো সমাজের চোখ। নারী নির্যাতন প্রতিরোধে গণমাধ্যমের বিকল্প নেই। শুধুমাত্র গণসচেতনতাই পারে নারী নির্যাতন প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা পালন করতে। নারী নির্যাতন প্রতিরোধে গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়