শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৮ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান

লন্ডনে বসবাস ও ঢাকায় থাকার অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হিসেবে নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন জাইমা রহমান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, নিরাপত্তা কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয়—এর প্রভাব পুরো সমাজের ওপর পড়ে।

স্ট্যাটাসে জাইমা রহমান উল্লেখ করেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে, লন্ডনে থাকা আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি কি? আমার ভাবনায় একটিই বিষয় আসে সেটি হলো নিরাপত্তা।

এটি নিয়ে আমি প্রায়ই ভাবি যে, বাংলাদেশে আমাদের তরুণদের কাছে নিরাপত্তা বলতে আসলে কী অর্থ বহন করে? যখন একজন নারী অনলাইনে হয়রানির শিকার হন, কিংবা রাস্তায় চলাচলে অস্বস্তি বোধ করেন তখন তা কেবলই তার একার বিষয় থাকে না। ধীরে ধীরে এর প্রভাব আমাদের সমাজে সবার ওপর পড়ে। 

আমরা কোথায় যাব, কী বলব, অনলাইনে কী লিখব সবকিছুতেই একটা ভয়ের সৃষ্টি হয়। আর সেই ভয় থেকেই অনেক ক্ষেত্রে মানুষ নিশ্চুপ হয়ে যায়, নিজেকে গুটিয়ে নেয়।

কিন্তু আমি মনে করি, পরিবর্তন শুরু হতে পারে খুব ছোট ও সাধারণ কিছু বিষয় দিয়ে। যেমন অনলাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, হয়রানির শিকার হলে সহজে ও গোপনে প্রতিকারের নিশ্চয়তা, ডিজিটাল প্ল্যাটফর্মে আচরণ ও নিরাপত্তা নিয়ে কার্যকরী শিক্ষাব্যবস্থা এবং নারীরা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন তা সুনিশ্চিত করা ইত‍্যাদি। 

কারণ দৈনন্দিন জীবনে নারীরা যখন নিজেদের নিরাপদ বোধ করবেন, তখন সমাজের অন‍্য সকলেই আরও বেশি নিশ্চিন্তভাবে নাগরিক জীবন যাপনে স্বস্তি ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়