তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড ও পেইন ওয়ার্ড সংস্কারকৃত কাজের উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
শনিবার (১ আগস্ট) দুপুরে হাসপাতালে উদ্বোধনকালে তিনি সংস্কার কাজ ঘুরে দেখেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, জেলা ড্যাব সভাপতি মকবুল হোসেন, সাবেক জেলা সিভিল সার্জন মুসা খান, জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহ সভাপতি জহিরুল হক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, ড্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর আলম, আবাসিক চিকিৎসক শাহীন ভূইয়া, সিনিয়র কনসালটেন্ট শিশু আকতার হোসেন, সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেনসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।