শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফের ড্র অনু‌ষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা

স্পোর্টস ডেস্ক : ভুটানের থিম্পুতে শ‌নিবার হয়ে গেল সাফ (দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন) চ্যাম্পিয়নশিপের ড্র। আসন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে পড়েছে ভুটান ও শ্রীলঙ্কা।

আগামী ৪-১৭ নভেম্বর বাংলাদেশে বসবে সাফের এবারের আসর। প্রতিটি ম্যাচ গড়াবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে। ৬টি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। গ্রুপ ‘এ’-তে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।

সাফের ১৫তম সংস্করণে গ্রুপ ‘বি’-তে শক্তিশালী ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। সাফের অন্যতম শক্তিশালী দল নেপাল এবার ফিফা নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে পারছে না। জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল  ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তারা টুর্নামেন্টে খেলতে পারবে। সে ক্ষেত্রে নেপালকে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। সাফ অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

গ্রুপ থেকে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যাবে সেমি-ফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলকে। তেমনিভাবে গ্রুপ ‘বি’-এর রানার্সআপ দল সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন দলকে।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এর আগে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, ২০০৩ সালে। ৮ বছর পর ঢাকায় ফিরছে সাফ; ঘরের মাঠে এবার ২৩ বছরের শিরোপা খরা কাটাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।

প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। বাংলাদেশের প্রতিবেশি এই দেশটি সাফে মোট ৯বার চ্যাম্পিয়ন হয়েছে। দুবার মালদ্বীপ, একবার করে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান শিরোপার স্বাদ নিয়েছে।

  • সর্বশেষ