শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টায় গ্রেপ্তার ৭

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার মরিচ্যা বাজারে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিজানুর রহমান (২৬), ফরহাদ হোসেন (১৮), সাজ্জাদুর রহমান (১৯), সাইফুল ইসলাম (২১), মোহাম্মদ ইমরুল (১৯), মো. সোহেল (১৯) ও গাড়ি চালক আবুল খায়ের (৩০)।

ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতি গ্রহণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ