শিরোনাম
◈ চট্টগ্রামে নতুন আতঙ্ক ‘ডেভিড ইমন’, কেন ধরতে পারছে না পুলিশ ◈ হরমুজ প্রণালীর নিরাপত্তায় ইরান হ‌লোএকমাত্র নিশ্চয়তাকারী: রুশ বিশ্লেষক ◈ ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধাক্কা, এক বছরে কমেছে প্রায় ১ লাখ ৯০ হাজার টন ◈ ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী ◈ বিশ্বকা‌পে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ৩ লাখ টাকার উপ‌রে ◈ আন্দোলনের জেরে এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি ◈ ইরান যুদ্ধ নিয়ে দিশেহারা ট্রাম্প, বলছেন বিশ্লেষকরা ◈ আফগানিস্তা‌নের নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে আইসি‌সির পরিকল্পনা  ◈ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি: দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ◈ ইসরায়েলে তেল রফতানি বন্ধ, নতুন বার্তা দিল ব্রাজিল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ১১:২১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিনে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ড. কামালের

শিমুল মাহমুদ : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের ৮২তম জন্মবার্ষিকীতে শনিবার সকালে কেন্দ্রীয় কমিটির এক সভায় আয়োজন করে দলটি। সভায় নেতাকমীদের শুভেচ্ছায় সিক্ত হন ড. কামাল। এ সময় গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান ড. কামাল। তিনি বলেন, যে পরিবর্তন সবাই চাচ্ছে সেটা হচ্ছে কার্যকর গণতন্ত্র। আমাদের গঠনমূলক কর্মসূচির মধ্য দিয়ে যে রাজনীতি গড়ে উঠছে। যা আগামীতে আকাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবে।

ড. কামাল হোসেন বলেন, আমাদের সবচেয়ে বড় কাজ হবে সাংগঠনিক কাজে নিজেদের নিয়োজিত করা। সদস্য সংগ্রহ বাড়াতে হবে। এটা বাড়াতে হবে এই কারণে যে আমরা মনে করি, এই দলটি দেশের জাতীয় দল যেখানে সকল মহলে প্রতিনিধিত্ব করবে।

তিনি বলেন, আমরা গর্ব করি যে, আমরা টাকার বিনিময়ে রাজনীতি করি না। আমরা ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করি না। আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি জনগণের ওপর ভিত্তি করি।

গণফোরামের সভাপতি বলেন, এবার ভালো ভালো লোকজন এগিয়ে এসে আমাদের দলে যোগ দিয়েছেন। তারা যোগদান করছেন এজন্য যে, আমাদের দল কর্মক্ষম, আমাদের দলের জনপ্রিয়তা বাড়ছে এবং তারা এসে অবদান রাখতে চান।

ড.কামাল বলেন, দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে সফল হবে। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে যেসব তরুণরা সম্পৃক্ত ছিল তাদের জন্য সামনের দিনগুলোতে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমরা স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তির আগেই সফল হবো। দেশ আরো এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণফোরাম নেতা মফিজুল ইসলাম খান কামাল, আলতাফ হোসেন, সিরাজুল হক, অধ্যাপক আবু সাইয়িদ, রেজা কিবরিয়া, আ ম সা আ আমিন, মহসিন রশিদ, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়