শিরোনাম
◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৯:৪০ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় পুলিশের এসআই নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর মালিবাগ এলাকায় কাভার্ডভ্যান চাপায় হাইওয়ে পুলিশের এসআই ফরিদ আহমেদ নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকাগামী কাভার্ডভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর কাভার্ড ভ্যান রেখে চালক পালিয়ে গেছেন।

ফরিদ আহমেদ ২০১৮ সালে কাঁচপুর হাইওয়েতে যোগদান করেন। এর আগে ২০০০ সালে তিনি কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন। ফরিদ আহমেদ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গেড়ারুপ এলাকায় মানিকের ছেলে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাইয়ুম জানান, সকালে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ফরিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ির চালকের বিষয় খোঁজ খবর নেয়া হচ্ছে।

  • সর্বশেষ