শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন টেইলর ও মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক: আগামী ১০ এপ্রিল থেকে আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। কিন্তু সিরিজের আগে শুনতে হলো দুঃসংবাদ। ইনজুরির কারণে খেলতে পারবেন না দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও হ্যামিল্টন মাসাকাদজা।

গত ফেব্রুয়ারি মাসে ইনজুরির শিকার হন এই দুই জিম্বাবুইয়ান ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে লাহোর কালান্দার্সের সাথে ছিলেন টেইলর। সেখানেই চোট পান তিনি। অধিনায়ক মাসাকাদজা চোট পান ঘরোয়া লিগে খেলার সময়। এখনো মাঠে নামার মতো সুস্থ হয়নি দলের এই দুই বড় ভরসা। রোববার এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বিষয়টি নিশ্চিত করে।

নিয়মিত অধিনায়ক মাসাকাদজার অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন পিটার মুর। ১৬ সদস্যের দলে নতুন মুখ দুইটি। আইন্সলে এন্ডলভু ও টনি মুনইয়োঙ্গা। এছাড়া একদিনের ক্রিকেটে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন রেগিস চাকাবা ও তাইমিসেন মারুমা।

এটাই জিম্বাবুয়ে ও আবর আমিরাতের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। সবগুলো ম্যাচই হারারেতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। টেস্ট খেলেড়ু দল হলেও এবার বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবুয়ের। দশ দলের অংশগ্রহণের এবারের বিশ্বকাপে বাছাইপর্বের বাধা পেরিয়ে আসতে পারেনি দলটি।

  • সর্বশেষ