শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এম হাফিজউদ্দিন মনে করেন, ভোট নিয়ে জটিলতা দেখে-শুনে মানুষজন ভোটের অধিকার ও সচেতনতা সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছে

সৌরভ নূর : উপজেলা নির্বাচনে ভোটারশূন্য ভোটকেন্দ্রের যে পরিস্থিতি আমরা দেখেছি তাতে বোঝা যায়, ভোট প্রদানে আগ্রহ হারিয়েছে ভোটাররা। কেন এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং কারা দায়ী জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ হাফিজউদ্দিন বলেন, অবশ্যই আজকের এই পরিস্থিতির জন্য সরকার দায়ী।

জাতীয় নির্বাচনের সময় যদি সরকার দায়িত্বটা ঠিকমতো পালন করতো, ভোট চুরি-ডাকাতির মতো ঘটনা না ঘটাতো তাহলে হয়তো আজ এ রকম পরিস্থিতির সৃষ্টি হতো না। ভোট নিয়ে সৃষ্ট জটিলতা দেখে-শুনে মানুষজন বিরক্ত হয়ে উঠেছে। ভোটের অধিকার ও সচেতনতা সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছে।

তিনি আরো বলেন, এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ পেতে হলে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। তাদের দায়িত্ব পালন করার মতো সক্ষমতা ও স্বাধীনতা দিতে হবে। একইসঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। এছাড়া দলীয়ভাবে প্রভাব বিস্তারের প্রবণতা ত্যাগ করতে হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের মনে আবার আস্থা ও বিশ^াস ফিরিয়ে আনতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়