শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখাতে নয় এবার নিজেই খেলতে বাংলাদেশে আসছেন গর্ডন গ্রিনিজ

আক্তারুজ্জামান : গত বছরের মে মাসে সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন গর্ডন গ্রিনিজ। এক বছর পেরোনোর আগে আবারও ঢাকায় পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী কোচ। তবে এবার শেখাবেন না, নিজে খেলবেন। সেটাও ক্রিকেটে নয় গলফে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ওপেন টুর্নামেন্টে অংশ নিতে আসছেন তিনি।

দুদিন আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ওপেনের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। আয়োজকেরা নিশ্চিত করেছেন, টুর্নামেন্টে উদ্বোধন করতে আগামী ৪ তারিখ বেলা ১১টায় ঢাকায় আসবেন গ্রিনিজ। ৩-৬ এপ্রিল কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। দেশের মাটিতে এটি পঞ্চম এশিয়ান ট্যুর।

গতবার গ্রিনিজ বাংলাদেশে এসে রাজকীয় অভ্যর্থনাই পেয়েছিলেন। গত ১৪মে হোটেল সোনারগাঁয়ে বিসিবি আয়োজিত সে অভ্যর্থনা অনুষ্ঠানে গ্রিনিজের সঙ্গে ছিলেন ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ী পুরো দলটাই। ছিলেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার ও দেশের স্বনামধন্য ক্রিকেট সংগঠকেরা। গ্রিনিজ এসেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দেখা করেছিলেন, মূল্যবান কিছু পরামর্শ দিয়েছিলেন মাশরাফি-মুশফিক-তামিমদের।

গত বছর গ্রিনিজকে বাংলাদেশে আনার পেছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, বিসিবি পরিচালক এনায়েত হোসেন জানালেন, এবার ক্রিকেটীয় কোনো কার্যক্রমে গ্রিনিজ আসছেন না। তবে ক্যারিবীয় কোচ তার পুরোনো বন্ধুদের জানিয়ে রেখেছেন আসার খবরটা। গ্রিনিজ যখন আসছেন, ঘটা করে কিছু যদি নাও হয়, একটা পুনর্মিলনী তো হবেই তাদের।

  • সর্বশেষ