শিরোনাম
◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ ◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল ◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪০ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল

আন্তর্জা‌তিক ডেস্ক : দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। এই ভবনটিতে শিক্ষার্থীদের শিশুসহ পিজি বা পেয়িং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা ছিল। মতিবাগ-২ এলাকার একটি শিব মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ভবনটির ধ্বংসস্তুপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিজেপির বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থলে গিয়েছেন।

তিনি বলেন, ধ্বংসস্তুপের ভেতর থেকে কিছু শিক্ষার্থী এখনও ফোন করছে এবং মনে হচ্ছে আরো কিছু মানুষ ভেতরে আটকা পড়ে আছেন।

সাংবাদিকদের তিনি জানান, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য এখানে এসে এই ভবনের পিজিগুলোতে থাকত। ভবনটি ধসে পড়েছে। ভবনটির ধ্বংসস্তুপের ভেতরে পাঁচ, দশ নাকি বিশজন শিক্ষার্থী রয়েছেন সেটি বলা মুশকিল। কিন্তু এটা নিশ্চিত, শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে আছে। উদ্ধার কার্যক্রম চলছে।”

এখন পর্যন্ত দুইজন ছাত্রকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মি. শর্মা। সংবাদ সংস্থা এএনআই এর তথ্য অনুযায়ী, দুপুর প্রায় দেড়টার দিকে দিল্লির ফায়ার ডিপার্টমেন্ট এই ভবন ধসে পড়ার খবরটি পেয়েছে। এই খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ত্রান ও উদ্ধার অভিযান শুরু করে।

বর্তমানে ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। এই দুর্ঘটনায় কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়ে সরকারিভাবে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

  • সর্বশেষ