শিরোনাম
◈ দেশের ডেটা দেশে রাখার পথে বাংলাদেশ, বাড়ছে সার্বভৌম নিয়ন্ত্রণ ◈ নারী এশিয়া কা‌পে আজ রা‌তে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ রিসোর্ট ভাড়া করে কক্সবাজারে ১ হাজার ৯৩৮টি আইফোন নিয়ে কী করছিলেন চীনা ও তাইওয়ানের নাগরিকেরা? ◈ ম্যানচেস্টার সিটির ক‌ষ্টের জয় ◈ সব ধর‌নের সাম‌রিক সরঞ্জাম ও  প্রযুক্তিতে সজ্জিত শত্রুদের রুখে দিয়েছে ইরান: সেনাবাহিনীর চিফ অব স্টাফ ◈ ২ গোল হজম ক‌রে ৩ গোল দি‌য়ে ‌জিত‌লো ইন্টার মিলান ◈ চল‌তি বছ‌র রূপপুর থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা কম ◈ আ‌র্থিক আয় বাড়া‌তে আমিরাতভিত্তিক স্পনসরশিপ চুক্তির পথে বার্সেলোনা ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সি‌রি‌জের মাঝে ৭ ক্রিকেটার‌কে দেশে ফেরানোর ব্যাখ্যা দিলেন পাকিস্তান বোর্ডের কর্তা ◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শাল‌কে‌তে হোঁচট বায়ার্ন মিউনি‌খের

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা ধরে রাখার অভিযানে গোল উৎসবে শুরুর পর, দ্বিতীয় ম্যাচেই গোল করতে ভুলে গেল। চ্যাম্পিয়নদের রুখে দিয়ে মৌসুমে প্রথম পয়েন্ট পেল শালকে। প্রতিপক্ষের মাঠে শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি গোলশূন্য ড্র করেছে বায়ার্ন।

গত সপ্তাহে স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে আসর শুরু করা বায়ার্ন এদিন ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে আক্রমণেও আধিপত্য করে। অনেকগুলো দারুণ সুযোগও তৈরি করে তারা; কিন্তু হ্যারি কেইন ও লুইস দিয়াসরা পারেননি কোনোটাই কাজে লাগাতে।

বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ জিতে মৌসুম শুরুর পর, স্টুটগার্টের বিপক্ষে ওই বড় জয় পায় ভেসোঁ কম্পানির দল।

এরপর, গত বুধবার জার্মান কাপে কেইনের জোড়া গোলে দ্বিতীয় স্তরের দল ভিএফএল ওসনাব্রুককে ৪-১ ব্যবধানে হারায় জার্মানির সফলতম ক্লাবটি। টানা তিন জয়ের ধারা এবার ধরে রাখতে পারল না তারা। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে আছে বায়ার্ন।

  • সর্বশেষ