শিরোনাম
◈ দেশের ডেটা দেশে রাখার পথে বাংলাদেশ, বাড়ছে সার্বভৌম নিয়ন্ত্রণ ◈ নারী এশিয়া কা‌পে আজ রা‌তে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ রিসোর্ট ভাড়া করে কক্সবাজারে ১ হাজার ৯৩৮টি আইফোন নিয়ে কী করছিলেন চীনা ও তাইওয়ানের নাগরিকেরা? ◈ ম্যানচেস্টার সিটির ক‌ষ্টের জয় ◈ সব ধর‌নের সাম‌রিক সরঞ্জাম ও  প্রযুক্তিতে সজ্জিত শত্রুদের রুখে দিয়েছে ইরান: সেনাবাহিনীর চিফ অব স্টাফ ◈ ২ গোল হজম ক‌রে ৩ গোল দি‌য়ে ‌জিত‌লো ইন্টার মিলান ◈ চল‌তি বছ‌র রূপপুর থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা কম ◈ আ‌র্থিক আয় বাড়া‌তে আমিরাতভিত্তিক স্পনসরশিপ চুক্তির পথে বার্সেলোনা ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সি‌রি‌জের মাঝে ৭ ক্রিকেটার‌কে দেশে ফেরানোর ব্যাখ্যা দিলেন পাকিস্তান বোর্ডের কর্তা ◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২ গোল হজম ক‌রে ৩ গোল দি‌য়ে ‌জিত‌লো ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক: অ‌বিশ্বাস‌্য ম‌নে হ‌লেও স‌ত্যি, ইতা‌লির সেরি আ লি‌গে শনিবার ঘুরে দাঁড়িয়ে ঘরের মাঠে নান্দ‌নিক এক জয় পেয়েছে ইন্টার মিলান। গতবারের রানার্স-আপদের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শিরোপাধারীরা জিতেছে ৩-২ ব্যবধানে। জোড়া গোল করে তাদের নায়ক আর্জেন্টাইন তারকা মার্তিনেস। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০তম মিনিটে মাত্তেও পলিতানোর গোলে এগিয়ে যায় নাপোলি। ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ান রাসমুস হয়লুন।

৫৬তম মিনিটে একটি গোল শোধ করেন মার্তিনেস। তারপরও ইন্টারকে চোখ রাঙাচ্ছিল পরাজয়। ৮২তম মিনিটে হেডে গোল করে দলকে সমতায় ফেরান থুরাম।

সেখান থেকে ড্রয়ের দিকেই যাচ্ছিল ম্যাচ, কিন্তু ৯১তম মিনিটে মার্তিনেসের গোলে পাল্টে গেল সব হিসাব।
তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইন্টার। তিন ম্যাচের দুটিতে হারা নাপোলি ৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।

  • সর্বশেষ