শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে বরফ গলানোর কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যাওয়ার পেছনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) ভেতরেই গড়ে ওঠা এক শক্তিশালী লবির হাত রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। দিল্লি ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে রোববার প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেশাদার পররাষ্ট্র সেবা (আইএফএস) ক্যাডারের বাইরে গিয়ে রাজনীতিবিদ ও অ-আইএফএস কর্মকর্তা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা ও দিল্লির মধ্যকার বাড়তে থাকা দূরত্ব কমাতে দিনেশ ত্রিবেদী উদ্যোগ নেন। এমনকি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের তারিখ নির্ধারণে সম্মতও করিয়েছিলেন। তবে সফরের সম্ভাব্য তারিখ ফাঁসের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা ভেস্তে দিতে সক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে।

কূটনৈতিক প্রটোকল বা রীতি লঙ্ঘন করে দিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব’ (এফসিসি)-এ শেখ হাসিনাকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হয়, যেখানে তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। অথচ এক বছর আগে দিল্লি প্রেস ক্লাবে শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছিল এই একই পররাষ্ট্র মন্ত্রণালয়।

পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দিতে এফসিসি যখন আওয়ামী লীগ সংশ্লিষ্টদের নিয়ে পররাষ্ট্রনীতিবিষয়ক সেমিনারের আয়োজন করে, তখন ভারত সরকার তা বাতিল করে এবং পুলিশ পাঠিয়ে ক্লাব এলাকা ঘিরে ফেলে। তবে সম্পর্কের এমন অবনতির জেরে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা এখন ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতির আরও কিছু হালচাল: প্রকাশিত প্রতিবেদনটিতে ভারতের পররাষ্ট্রনীতির পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ বেশ কয়েকটি রাজনৈতিক ও সামাজিক ইস্যু উঠে এসেছে। এর মধ্যে রয়েছে-

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন ও আন্দোলন: শিক্ষার্থীদের বিক্ষোভে দিল্লি পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোপের মুখে পড়ে। জন্তর মন্তরে পিলেট গান ব্যবহারের মতো কঠোর সিদ্ধান্তের বিরোধিতা করায় মন্ত্রিসভা সচিব ড. টি ভি সোমনাথন এবং স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনকে অবসরের মেয়াদ বাড়িয়ে এক বছরের এক্সটেনশন দেওয়া হয়েছে।

লুটিয়েন্স সংস্কৃতির বিতর্ক: দিল্লির ঐতিহ্যবাহী 'জিখানা ক্লাব' খালি করার নোটিশ জারির পর তা নিয়ে ক্ষমতাসীন বিজেপির আমলা ও সংসদ সদস্যদের মধ্যে দ্বিধাবিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। অভিজাত এ ক্লাব সংস্কৃতিকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করার মাধ্যম হিসেবে দেখছেন অনেকে।

টাটা সাম্রাজ্যে উত্তরসূরি ও ধর্মীয় বিধি: টাটা ট্রাস্টের ভেতরের ক্ষমতার টানা পোড়েনে ট্রাস্টিদের পার্সি ঐতিহ্য ও পরিচয় রক্ষার পুরানো রীতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। নোয়েল টাটার পারিবারিক পটভূমি নিয়ে প্রশ্ন উঠলেও বিয়ের আগে পার্সি রীতি (নভজোত) পালনের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ