শিরোনাম
◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা ◈ চিকিৎসা পর্যটনে ভাটা, বাংলাদেশি রোগী টানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব

সরকারি কর্মচারীদের মতো নতুন জাতীয় বেতন স্কেলে শিক্ষকরাও অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

রবিবার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর পক্ষে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. এ কে এম এহছানুল হক মিলন জানান, শিক্ষকদের দীর্ঘদিন ধরে চলা ভোগান্তি দূর করতে কাজ করছে সরকার। ইতোমধ্যে অবসর ভাতা প্রদান শুরু হয়েছে এবং দ্রুতই সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

তিনি আরো বলেন, ৫ অক্টোবর শিক্ষক দিবসে আমরা শিক্ষকদের স্মরণ করতে চাই। শিক্ষকদের সম্মানিত করতে আমাদের এই আয়োজন।

গুণী শিক্ষক বাছাইয়ে আমরা ব্যাপক স্টিয়ারিং কমিটি করেছি। আমরা স্বচ্ছতা চাই। যোগ্যদের সম্মান দিতে চাই। তাদের কাজের জন্য তাদের পুরষ্কৃত করতে চাই।

  • সর্বশেষ