শিরোনাম
◈ দেশের ডেটা দেশে রাখার পথে বাংলাদেশ, বাড়ছে সার্বভৌম নিয়ন্ত্রণ ◈ নারী এশিয়া কা‌পে আজ রা‌তে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ রিসোর্ট ভাড়া করে কক্সবাজারে ১ হাজার ৯৩৮টি আইফোন নিয়ে কী করছিলেন চীনা ও তাইওয়ানের নাগরিকেরা? ◈ ম্যানচেস্টার সিটির ক‌ষ্টের জয় ◈ সব ধর‌নের সাম‌রিক সরঞ্জাম ও  প্রযুক্তিতে সজ্জিত শত্রুদের রুখে দিয়েছে ইরান: সেনাবাহিনীর চিফ অব স্টাফ ◈ ২ গোল হজম ক‌রে ৩ গোল দি‌য়ে ‌জিত‌লো ইন্টার মিলান ◈ চল‌তি বছ‌র রূপপুর থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা কম ◈ আ‌র্থিক আয় বাড়া‌তে আমিরাতভিত্তিক স্পনসরশিপ চুক্তির পথে বার্সেলোনা ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সি‌রি‌জের মাঝে ৭ ক্রিকেটার‌কে দেশে ফেরানোর ব্যাখ্যা দিলেন পাকিস্তান বোর্ডের কর্তা ◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী এশিয়া কা‌পে আজ রা‌তে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ নারী দল এশিয়া কাপে নি‌জে‌দের প্রথম ম‌্যা‌চে দারুণ শুরু করেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে পূর্ণ দুই পয়েন্ট পেয়েছে নিগার সুলতানা জোতির দল। এবার বাংলাদেশের সামনে শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রোববার (৬ সেপ্টেম্বর) দুবাইয়ে মাঠে নামবে দুই দল। বাংলা‌দেশ সময় রাত সা‌ড়ে ৮টায় খেলা শুরু হ‌বে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। জয় পেলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। তাই ম্যাচটিকে ঘিরে দলের মধ্যে রয়েছে বাড়তি আত্মবিশ্বাস ও প্রত্যাশা। ম্যাচের আগে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের ওপেনার জুরাইরা ফেরদৌস। দলীয় লক্ষ্য হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়কেই সামনে রাখছেন তিনি।

শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমি-ফাইনালের দিকে অনেক ভালোভাবে এগিয়ে যাবো। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা চেষ্টা করবো।”

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে বড় অবদান রাখতে পারেননি জুরাইরা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ব্যাটিংয়ে বড় কিছু করার প্রত্যয় তার। ওপেনার হিসেবে পাওয়ার-প্লের সুবিধা কাজে লাগিয়ে দলের জন্য বড় ইনিংস খেলতে চান তিনি।

“আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে...যেহেতু ওপেনিং ব্যাটিং করি, পাওয়ার-প্লের ব্যবহার করে অনেক বড় একটা ইনিংস খেলার।”

বাংলাদেশের বোলিং প্রথম ম্যাচে ছিল দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা দিতে পারলে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে বাংলাদেশ।

  • সর্বশেষ