শিরোনাম
◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ আদানির বিদ্যুৎ এখন গলার কাঁটা ◈ সংসদে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার-ডেপুটি স্পিকারের প্রশংসা ◈ বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় শতাধিক অপরাধী চক্র, সিসিটিভিতে নজরদারি জোরদার ◈ লিভারপুল আবার পয়েন্ট হারাল, এবার হোঁচট খেলো চেলসিও ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ১১:৩৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান

ইসমাঈল ইমু : মালয়েশিয়ায় অনুষ্ঠিত লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশন-এর ফ্লিট রিভিউ এ অংশগ্রহণ শেষে সোমবার দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌ প্রধানকে স্বাগত জানান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়া অবস্থানকালে নৌ প্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া ও শ্রীলংকান নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং তাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠানে যোগ দেন। মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ