শিরোনাম
◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ১০:৫২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের নির্দেশে এলাকা ছেড়েছেন টাঙ্গাইলের তিন এমপি

অলক কুমার দাস : চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেন নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশ অনুযায়ী এই তিন সংসদ সদস্য বৃহস্পতিবার (২৮ মার্চ) যার যার নির্বাচনি এলাকা ছেড়েছেন বলে জানা গেছে।

এই তিন সংসদ সদস্যরা হলেন- টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খাঁন সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

হাছান ইমাম খাঁন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশক্রমেই নির্বাচনী এলাকা ছেড়েছি। আমি এখন টাঙ্গাইলস্থ নিজ বাসায় অবস্থান করছি।’

অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্বাচনি এলাকা ছেড়ে টাঙ্গাইলস্থ নিজ বাসভবনে অবস্থান করছি।’

ছানোয়ার হোসেন এমপির ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বলেন, ‘এমপি স্যার নির্বাচনি এলাকা ছেড়ে ঢাকায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন।’

জেলা নির্বাচন অফিসার এএইচ এম কামরুল ইসলাম বলেন, ‘আমি এই তিন এমপির সাথে কথা বলেছি। তারা নির্বাচনী এলাকা ছেড়েছেন। তারা নির্বাচনী এলাকা ছেড়ে যে কোনও জায়গায় থাকতে পারবেন, তবে ডিস্ট্রিক্ট ছাড়লে ভালো হয়।’

প্রসঙ্গত, গত বুধবার (২৭ মার্চ) রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনের স্বার্থে তাদের বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে নির্বাচনি এলাকা ছাড়তে বলা হয়।

  • সর্বশেষ