শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০২:২০ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ব্রেক্সিট বাতিল’ চেয়ে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে দাখিল করা পিটিশনের আয়োজককে হত্যার হুমকি

লিহান লিমা: ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ‘ব্রেক্সিট’ বাতিল চেয়ে দাখিল করা পিটিশনের আয়োজক মার্গারেট জিওরগিয়াদুকে (৭৭) হত্যার হুমকি দেয়া হয়েছে। একের পর এক হুমকির মুখে মার্গারেট তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হয়েছেন। বিবিসি, গার্ডিয়ান

বর্তমানে সাইপ্রাসে অবস্থান করা মার্গারেট বলেন, ‘এই পিটিশন জনপ্রিয় হওয়ায় আমি উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু এখন আমি খুব আতঙ্কিত। প্রচন্ড ভীতির কারণে নিজের ওপরও রাগ হচ্ছে।’ এর আগের রাতে টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি আর্টিকেল ৫০ রদ করার পিটিশন এনেছি। গত রাতে টেলিফোনে আমাকে তিন বার হত্যার হুমকি দেয়া হয়েছে। ব্রেক্সিটের নিয়ে কারা এতই উৎসাহী যে আমাকে হত্যার জন্যও প্রস্তুত?’

ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে দাখিল করা এই পিটিশনে রোববার পর্যন্ত প্রায় ৪৯ লাখেরও বেশি স্বাক্ষর জমা পড়ে। যা পিটিশনের ইতিহাসে রেকর্ড। ফেব্রুয়ারিতে আনা এই পিটিশনে ব্রিটিশ সরকারকে অনুচ্ছেদ-৫০ রদ করে ইইউ’তে থাকার দাবি জানানো হয়। প্রসঙ্গত, পিটিশনের নিয়মানুযায়ী কোন পিটিশনে ১০ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়লে সরকার তার উত্তর দেয়। আর ১ লাখের বেশি স্বাক্ষর জমা পড়লে পার্লামেন্ট তা বির্তকের জন্য বিবেচনা করে।

এদিকে এই পিটিশন চলাকালীন সময়েই লন্ডনে ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের জন্য আন্দোলন জোরদার হয়েছে। রোববার ১০লাখেরও বেশি বিক্ষোভকারী ‘পুট ইট টু দ্য পিপলস’ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন। মার্গারেট বলেন, আন্দোলনে যোগ দিতে না পারলেও বিক্ষোভকারীদের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি।

  • সর্বশেষ