শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদানার ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ হার এড়াতে পারলো না লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ রান হারে সফরকারী শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮০ রান করেন প্রোটিয়ারা। রেজা হেনড্রিকস (৬৫) ও ফন ডার ডাসেনের (৬৪) ঝড়ো ব্যাটিংয়ে এই রান সংগ্রহ করে স্বাগতিক দল। এছাড়া অধিনায়ক জি পে ডুমিনির ১৭ বলে ৩৩ রান করেন।

লঙ্কানদের হয়ে মালিঙ্গা, উদানা ও ধঞ্জয়া একটি করে উইকেট নেন।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ১৮১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৬৪ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। ইসুরু উদানা সর্বোচ্চ রান করেন। ৪৮ বল খেলে ৮৪ রান করে অপরাজিত থেকেও দল জয় এনে দিতে পারেন নি।

প্রোটিয়ার অলরাউন্ডার মরিস ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও স্টেইন।

আগামী রোববার জোহানেসবার্গে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়ে শেষ হবে তাদের দক্ষিণ আফ্রিকা সফর।

  • সর্বশেষ