শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ২. চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) নিজ থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু তাকে অনুমতি দেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

৩. গুঞ্জন উঠেছিল আবাহনীর হয়ে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাপন। হাতের ইনজুরি এখনও পুরোপুরি সারেনি তার। তাই সাকিবের এবারের ডিপিএলে খেলা সম্ভব নয়। যদিও খেলায় ইচ্ছা পোষণ করেছিলেন সাকিব। এই নিয়ে সভাপতি বলেন, ‘সাকিব খেলতে চায়। আমাকেও বলেছে। ২০ তারিখে ওকে ডাক্তাররা দেখবে। এরপর জানা যাবে। এটা পুরোটাই ডাক্তারেদর উপর। সত্যি কথা বলতে, ওর প্রিমিয়ার লিগ খেলার কোনো সুযোগই দেখি না।’

৪. ডিপিএলে খেলার সুযোগ না হলেও আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার জন্য সাকিবকে ইতিমধ্যে অনাপত্তিপত্র দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড বিসিবি।

৫. প্রসঙ্গত, বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ-হাতের অনামিকায় চোট পান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক।

  • সর্বশেষ