শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৭ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটার আইডি কার্ড দিয়ে যেভাবে জন্ম নিবন্ধন নম্বর বের করার যায়, জেনে নিন

আপনার জন্ম নিবন্ধন সনদ বা নম্বর হারিয়ে গেছে? চিন্তার কিছু নেই। যদি ভোটার নিবন্ধনের সময় জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করা হয়ে থাকে, তবে জাতীয় পরিচয়পত্র (NID) ওয়েবসাইট থেকেই তা জেনে নেওয়া সম্ভব।

যা যা লাগবে

  • এনআইডি বা স্মার্ট কার্ড নম্বর
  • জন্ম তারিখ ও ঠিকানা (বর্তমান ও স্থায়ী)
  • সচল মোবাইল নম্বর বা ইমেইল
  • ইন্টারনেট সংযোগসহ মোবাইল বা কম্পিউটার
  • অ্যান্ড্রয়েড/আইফোন (ফেস ভেরিফিকেশনের জন্য)

ধাপে ধাপে করণীয়

  • রেজিস্ট্রেশন বা লগইন করুন: NID ওয়েবসাইটে প্রবেশ করে এনআইডি নম্বর, ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন।
  • ঠিকানা যাচাই করুন: বিভাগ, জেলা ও উপজেলা সঠিকভাবে নির্বাচন করুন।
  • মোবাইল/ইমেইল ভেরিফিকেশন করুন: ওটিপি দিয়ে পরবর্তী ধাপে যান।
  • ফেস ভেরিফিকেশন করুন: NID Wallet অ্যাপ দিয়ে QR কোড স্ক্যান করুন, ক্যামেরায় নির্দেশনা অনুসরণ করুন।
  • অ্যাকাউন্ট তৈরি/লগইন করুন: পাসওয়ার্ড সেট করুন এবং প্রোফাইলে প্রবেশ করুন।

জন্ম নিবন্ধন নম্বর কোথায় পাবেন?

প্রোফাইল অপশনে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্যের মধ্যে জন্ম নিবন্ধন নম্বর দেখা যাবে।

নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে ভেরিফিকেশন কপি ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকেও নকল কপি সংগ্রহ করা যাবে (সরকারি ফি প্রযোজ্য)। এই পদ্ধতিতে সহজেই আপনার জন্ম নিবন্ধন নম্বর পুনরুদ্ধার করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়