শিরোনাম
◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-পাকিস্তানের ম‌্যাচ নি‌য়ে বাড়াবা‌ড়ি না করার  অনুরোধ কপিল দে‌বের

স্পোর্টস ডেস্ক : এখ‌নো সমা‌লোচনা থে‌মে নেই ভারত-পা‌কিস্তান ম‌্যাচ ইস‌্যু‌তে। এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ হবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল। যদিও সব শঙ্কা উড়িয়ে দিয়ে এশিয়া কাপে খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছে দুই দলই। ভারতের সরকারের পক্ষ থেকেও ম্যাচ খেলার নিশ্চয়তা দেয়া হয়েছে। এমন সিদ্ধান্তের পরও ভারত ও পাকিস্তানের ম্যাচটি বাতিল করতে আদালতে আবেদন করা হয়েছে।

যদিও ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে এমন বাড়াবাড়ি পছন্দ হচ্ছে না ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের। ভারতের ক্রিকেটারদের তিনি শুধু খেলার মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। এর বাইরে সরকারের কাজ সরকার সামলাবে বলে মন্তব্য করেছেন তিনি। এ নিয়ে কথার দ্বন্দ্বেও না জড়ানোর পরামর্শ দিয়েছেন কপিল।

তিনি বলেন, স্রেফ মাঠে যাও এবং জিতে আসো। যাদের কাজ খেলা তাদের কেবল খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত-অন্য কিছু বলার কোনো দরকার নেই। এটাকে বড় ইস্যু বানাবেন না। সরকার তার কাজ করবে এবং খেলোয়াড়দের তাদের কাজ করা উচিত।'

এশিয়া কাপে আগের মতোই একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। এই দুই দলের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। মূলত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্যই এই দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়। এরপর সেই বাজে সম্পর্ক রূপ নেয় যুদ্ধেও।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দুই দেশই যুদ্ধ বিরতিতে রাজি হয়। যুদ্ধ থেমে গেলেও এই দুই দেশের সম্পর্ক দ্রুতই যে সহনীয় পর্যায়ে নেমে আসছে না তা বলার অপেক্ষা রাখে না। এই ঘটনার প্রভাব পড়েছে দুই দলের ক্রিকেট লড়াইয়েও।

গত মাসে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয় দল। প্রাথমিক পর্বের পর, সেমি-ফাইনালেও তারা খেলেনি পাকিস্তানের বিপক্ষে। ফলে দুই দেশের যুদ্ধের পর এবারই প্রথম ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়