শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপের আহ্বান তারেক রহমানের

ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েল সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পোস্টে তারেক রহমান লিখেন, বিশ্বজুড়ে বসবাসকারী বাংলাদেশিরা সর্বদা সহিংস ঔপনিবেশিক নিপীড়ন এবং উচ্ছেদের বিরুদ্ধে ফিলিস্তিনের ভাইবোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা করে চলেছে।

তিনি লিখেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার সাম্প্রতিক খবর অত্যন্ত হৃদয়বিদারক। এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে কার্যত অসম্ভব করে তুলেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের ওপর আক্রমণ পরিকল্পিত গণহত্যা এবং জাতিগত নির্মূলের চেয়ে কম নয়।

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন, অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বাস করেন এবং কাজ করেন। আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলকে অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে।

সবশেষে তারেক রহমান লিখেন, ইসরায়েলের এই বসতি পরিকল্পনার নিন্দা জানিয়ে তাদের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতকে অনুরোধ করছি, যেন গাজায় ইসরায়েলি সরকারের সুস্পষ্ট গণহত্যার রায় বিলম্বিত না হয়।

 

 

  • সর্বশেষ