শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর প্রাণ ফেরাতে যুবদলের ময়লা অপসারণ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া মৃতপ্রায় নরসুন্দা নদীর পানি প্রবাহ নিশ্চিতে ময়লা অপসারণ করেছে জেলা যুবদল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বড় বাজার ব্রিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এসময় ব্রিজের মুখে ও নদীর দুই তীরে জমে থাকা প্লাস্টিক, বোতলসহ নানা প্রকার বর্জ্য অপসারণ করা হয়।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে এক সময়ের খরস্রোতা নদীটির ময়লা-আবর্জনা মুক্ত করার এই উদ্যোগ নেয়া হয়।

এ সময় যুবদল সভাপতি জানান, এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদী বর্তমানে মৃতপ্রায়। দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নদীটি। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এটি। ময়লা ফেলে ভরাট করা হয়েছে সেতুগুলোর নিচ। ফলে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নেতৃত্বে মানবিক সমাজ বিনির্মাণে কাজ করছে যুবদল। এরই অংশ হিসেবে নরসুন্দা নদীর ময়লা-অবর্জনা অপসারণ করার উদ্যোগে নেয়া হয়।

Advertisement

মোনায়েম মুন্না বলেন, নদীর মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দাকে ঘিরে একটি মনোরম শহর গড়ে তোলা যেতো। কিন্তু বিগত আওয়ামী লীগের সময় পৌরসভা নিজেই ময়লা ফেলে নদী ভরাট করেছে। খননের নামে শত কোটি টাকার অপচয় ও লুটপাট হয়েছে। যুবদলের এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তারেক রহমানের নির্দেশে নরসুন্দা নদীর বড় বাজার ব্রিজ এলাকায় পানিপ্রবাহ সচল রাখতে এ বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে পর্যায়ক্রমে অন্য অংশগুলোতেও এমন কার্যক্রম চলবে।

  • সর্বশেষ