শিরোনাম
◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি ◈ ইয়ামাল-রাফিনিয়ার দাপটে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে লড়াইয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ চার দেশের প্রতিষ্ঠান ◈ শ্রমিক বিক্ষোভে বিপর্যস্ত পোশাকশিল্প, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা ◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০২:৫১ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং স্পটে নাচলেন শেহতাজ (ভিডিও)

বিনোদন ডেস্ক : নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছে সময়ের বেশ জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেম ও শাওন। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে শেহতাজ। সেই ভিডিওতে গানের সাথে আরেক জনপ্রিয় অভিনেত শাওনের সাথে নাচতে দেখা যায় শেহতাজকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

নেপালে পৃথুরাজের পরিচালনায় সজল-শেহতাজের ‘নন্দিনী কথা’ তে অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন টেলিভিশন মিডিয়ার হার্টথ্রব নায়ক সজল এবং বাবলিগার্ল-খ্যাত নায়িকা শেহতাজ। অন্যদিকে রকিংস্টার কল্যাণসহ নাটকটিতে অভিনয় করেছেন আরও অনেকে।

কন্সেপ্ট মিডিয়ার ব্যানারে নেপালের বিভিন্ন মনোরম পরিবেশে ‘নন্দিনী কথা’ ছাড়াও ভিন্নধর্মী গল্পের বেশ কয়েকটি নাটক নির্মাণ করা হবে বলে জানা গেছে। নাটকগুলোর চিত্রায়ন শেষে আগামী ১৫ই মার্চ পুরো ইউনিটসহ পরিচালক পৃথুরাজ দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ