শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীর ক‌লে‌জ শিক্ষক‌দের কর্ম‌বির‌তি

নিজস্ব প্রতিবেদকঃ নর‌সিংদী সরকা‌রি ক‌লে‌জের অধ্যক্ষ ড. আ‌নোয়ারুল ইসলা‌মের উপর সন্ত্রাসী হামলার প্র‌তিবা‌দে ও দোষী‌দের শা‌স্তির দা‌বি‌তে সরকা‌রি তিতুমীর ক‌লে‌জে কর্ম‌বির‌তি ও মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার ক‌লে‌জের প্রধান ফট‌কে "কর্মস্থ‌লে নিরাপত্তা চাই" স্লোগা‌নে ‌বি‌সিএস সাধারণ শিক্ষা স‌মি‌তি, তিতুমীর ইউ‌নিট এর ব্যানা‌রে এ কর্মসূ‌চি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন, উপাধক্ষ্য ড.মোসাঃআবেদা সুলতানা সহ কলেজের শিক্ষকবৃন্দ।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন জানান, নর‌সিংদী সরকা‌রি ক‌লে‌জের অধ্যক্ষ ড. আ‌নোয়ারুল ইসলা‌মের যেভাবে তার অফিস কক্ষে ঢুকে লাঞ্ছিত করা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়া তিনি জানান, বিসিএস সাধারণ সাধারন শিক্ষা সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের জানানো হয় ২৬ ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য হামলার ঘটনার পর গত শনিবার কলেজের প্রিন্সিপাল ড. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাতনামা ৫/৬ ব্যক্তিকে।

কলেজের সিসি ক্যামেরায় প্রাপ্ত ছবি অনুযায়ী দেখা গেছে যে, অজ্ঞাতনামা ৫/৭ জন ব্যক্তি একটি অটো নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। তখন তাদের মুখে কোন মুখোশ ছিল না। ক্যাম্পাসে ঢুকে তারা মুখোশ পড়েছে। সিসি ক্যামেরার ফুটেজ হামলাকারী সকলকেই চেনা গেছে বলে জানা গেছে।

সরকারি তিতুমীর কলেজসহ সকলের এখন একটাই দাবি, হামলাকারীদের দ্রুত বিচার চাই।

  • সর্বশেষ