শিরোনাম
◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইইউ থেকে হতাশাজনক প্রস্থান হবে না, থেরেসা মে’র অঙ্গীকার

আনন্দ মোস্তফা: ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া হতাশাজনক হবে না বলে অঙ্গীকার করে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, একটি সুন্দর ও পরিপূর্ণ ব্রেক্সিটের বিষয়ে তার সরকারের পূর্ণ মনোযোগ রয়েছে। বিবিসি

ক্ষমতাসীন কনসারভেটিভ পার্টির কর্মীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ইইউ এর সাথে আমাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন যেকোনো ধরণের মনোযোগের বিচ্যুতি আমাদের জন্য খারাপ হবে।

তিনজন কনসারভেটিভ ইইউপন্থী এমপি শনিবার সতর্ক করে বলেছিলেন, তারা বিপর্যয়কর চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে পুরো প্রক্রিয়াকে পিছিয়ে দিতে ভোট দেবেন। মূলত তাদের এই বক্তব্যের পরই নিজের অবস্থান পরিষ্কার করলেন থেরেসা মে।

ব্রিটিশ সরকার বরাবরই বলে আসছে, কোনোরকম চুক্তি ছাড়া যুক্তরাজ্য ইইউ থেকে বের হবে না। তবে, ব্রাসেলসের সাথে করা মে'র চুক্তিতে তিনি নিজ দলের সমর্থন পেতেই ব্যর্থ হয়েছেন।

এবিষয়ে মে কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার থেকে বেশি হতাশ কেউ হতে পারেনা যখন নিজ দলের লোকেরাই হুইপের বিপক্ষে ভোট দেয়। বিশেষত যখন সংসদে আমাদের ভোটের জটিল হিসাব-নিকেশ করতে হচ্ছে।

  • সর্বশেষ