শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলিনা খান মনে করেন, মাদকের গডফাদারদের সঠিক পথে আনতে পারলে অধীনস্তরা এমনিতেই সঠিক পথে চলে আসবে

খায়রুল আলম : মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেছেন, মাদক ব্যবসায়ীরা যদি তাদের ভুল স্বীকার করে তাহলে সরকারের দেয়া শর্ত অনুযায়ী কাজ করা উচিত। তবে এটিও খেয়াল রাখতে হবে তারা যেন রাজনৈতিক ছায়ায় কোনো সুযোগ-সুবিধা না পায়।
এ প্রতিবেদকের সঙ্গে আলপাকালে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের জন্য যে শর্ত দেয়া হয়েছে সেটি আমি ভালোভাবে দেখিনি। তাই এ মুহূর্তে তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া উচিত সেটি বলতে পারছি না। তবে যারা আত্মসমর্পণ করছে, তাদের অবশ্যই জেলে রাখতে হবে। আর তদের কীভাবে মোটিভেশন করবে ও কীভাবে মনিটরিং করবে সেটির ব্যবস্থা আগে করা উচিত। সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে দেশের সকল মাদক ব্যবসায়ীদের ধরাটা কঠিন হবে। কারণ এটি কোনো ছোট চক্র নয়। একশো-দুইশোজন আত্মসমর্পণ করলেই মাদক ব্যবসা শেষ হয়ে যাবে না। আর যারা আত্মসমর্পণ করছে তারা কী ছোট ছোট ব্যবসায়ী নাকি মাদকের গডফাদার সেটিও দেখতে হবে। মাদকের গডফাদারদের সঠিক পথে আনতে পারলে অধীনস্তরা এমনিতেই সঠিক পথে চলে আসবে। তাই আয়োজন করে যে আত্মসমর্পণ সেটি যেন গডফাদারদের বেঁচে যাওয়ার কারণ না হয় দিকে খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়