শিরোনাম
◈ চাপ নয়, বিমান বহর বাড়াতেই বোয়িং কেনার সিদ্ধান্ত: হুমায়ুন কবির ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ◈ ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী মোদি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই বৈঠক ◈ স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার ◈ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ ◈ এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী ◈ ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তে নতুন রেকর্ড, একদিনে প্রাণ গেল ৫ জনের ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৩১ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে তেলের দামে ফের ঊর্ধ্বগতি ◈ আইনশৃঙ্খলা ও দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩২ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের ৪২ লাখ টাকা ক্ষতির মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগপত্র

সাজিয়া আক্তার : বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে সরকারি জমি কম দামে বিক্রি করে সরকারের ৪২ লাখ টাকা ক্ষতির মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সকালে বগুড়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলামের আদালতে এই অভিযোগপত্র জমা দেন। ইন্ডিপেন্ডেন্ট টিভি

মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময়ে আব্দুল লতিফ সিদ্দিকী ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বাংলাদেশ জুট করপোরেশনের আওতাধীন সরকারি সম্পত্তি বিক্রির নীতিমালা ভঙ্গ করেন।

কোনো রকম উন্মুক্ত বিজ্ঞপ্তি ছাড়াই একক সিদ্ধান্তে কম দামে বিজেসির দুই দশমিক তিন-আট একর সরকারি সম্পত্তি ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে বেগম জাহানারা রশিদের কাছে বিক্রি করেন। এই অভিযোগে ২০১৭ সালে মামলা করে দুদক।

বগুড়ার দুদক সহকারি পরিচালক আমিনুল ইসলাম বলেছেন, ঘটনার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদমদীঘি থানায় তাদের উভয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য অর্পণ করা হয়। তদন্ত শেষে তাদের উভয়ের বিরুদ্ধে আদমদীঘি থানায় চার্জশিট দাখিল করি।

  • সর্বশেষ