শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেন করতে প্রতি কিলোমিটারে ব্যয় হবে ৩০৯ কোটি টাকা ◈ শেষ মুহূ‌র্তের গো‌লে যুক্তরাষ্ট্রকে হারালো তুরস্ক ◈ কোচ পচেত্তিনোর জাদুতে যুক্তরাস্ট্র বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ◈ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ◈ ২০২৬ বিশ্বকাপের সেরা ভেন‌্যু মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম ◈ তিস্তা মহাপরিকল্পনায় বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী চীন: মাহদী আমিন ◈ তিউনিসিয়াকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ◈ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, নজরে বিনিয়োগ ও তিস্তা ◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও ট্র্যাজেডি, বিজিবির কাছে মালামাল বিক্রি বন্ধ!

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সময় বিজিবির গুলিতে ৩ জন নিহতের ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলা বন্ধ ও বিজিবির কাছে কোনো ধরনের পণ্যসামগ্রী বিক্রি করবেন না বলেঘোষণা দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও দোকানদাররা।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় মানববন্ধন করে এমন ঘোষণা দেন এলাকাবাসী ও স্থানীয় দোকানিরা।

এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ রায়হান দুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে বিজিবির গুলিতে এসএসসি পরীক্ষার্থী, মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীসহ তিনজন নিহত এবং ১৫ জন আহত হন। এ ঘটনায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা দাফন খরচ দেয়া হলেও এ পর্যন্ত কোনো মামলা হয়নি। '

  • সর্বশেষ
  • জনপ্রিয়