শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন খে‌লোয়া‌ড়ের স্বামী টিম হোটেলে, বিপাকে পাকিস্তানের নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান নারী দল আর বিতর্ক, যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিতর্ক যেন তাদের পিছুই ছাড়ছে না। মাঠে জয় নেই, আবার মাঠের বাইরে চলছে একের পর এক নাটকীয়তা। সেই ধারাবাহিকতা দেখা গেছে এবারের নারী টি-২০ বিশ্বকাপেও। টানা ব্যর্থতার মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে টিম হোটেল রুমে স্বামী নিয়ে এক বিব্রতকর ঘটনা।

বেশকিছু গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দলের সিনিয়র ক্রিকেটার আলিয়া রিয়াজের রুমে তার স্বামী আলি ইউনুসকে দেখে বেশ চটে যান অধিনায়ক ফাতিমা সানা। তিনি সরাসরি তার স্বামীকে রুম ছাড়তে বলেন। কিন্তু আলিয়া রিয়াজ অধিনায়কের কথা তো শুনলেনই না, উল্টো ম্যাচের আগের দিন অনুশীলনে না গিয়ে স্বামীর সঙ্গে ঘুরতেও বেরিয়ে যান।

এতে মেজাজ আরও বিগড়ে যায় ফাতিমা সানার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আলিয়াকে একাদশে না রাখার পরামর্শ দেন কোচকে। তবে কোচ সেই পরামর্শ আমলে নেননি। শেষ পর্যন্ত বাংলাদশের কাছে ২৩ রানে হেরে যায় পাকিস্তান। সে ম্যাচে কোনো রানই করতে পারেননি আলিয়া।

পরাজয়ের পর শুরু হয়েছে নতুন নাটকীয়তা। একদিকে অধিনায়ক দোষ দিচ্ছেন কোচের, অন্যদিকে কোচ আবার ক্রিকেটারদের ঘাড়ে চাপিয়েছেন ব্যর্থতার দায়। অবশ্য বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

  • সর্বশেষ