শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারের সতর্কবার্তা: ইসরাইলি‌দের পুরো লেবানন ছেড়ে চলে যেতে হবে

আন্তর্জা‌তিক ডেস্ক : ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইসরাইলিদের উদ্দেশে সতর্ক করে বলেছেন, “আজ যদি স্বেচ্ছায় পিছু না হটেন, তবে আগামীকাল অপমান ও পরাজয়ের মধ্যে পালাতে বাধ্য হবেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, জেনারেল ইসমাইল কায়ানির বার্তার পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ নিম্নরূপ:

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। ইহুদিবাদীরা জেনে রাখো, যারা আশুরার চেতনা ও হুসাইনি ঈমান নিয়ে তোমাদের মতো ইয়াজিদি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সংগ্রাম করেছে, তাদের অন্তরে সেই চিরন্তন বিশ্বাস আজও জীবন্ত—

প্রতিটি দিনই আশুরা এবং প্রতিটি ভূমিই কারবালা। তোমাদের পুরো লেবানন ত্যাগ করতে হবে; কারণ এই ভূমি প্রতিরোধ ও অবিচলতার ক্ষেত্র, দখলদারদের বিচরণভূমি নয়।

আজ যদি তোমরা স্বেচ্ছায় পিছু না হটো, তাহলে আগামীকাল অপমান ও পরাজয়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হবে। ২০০০ সালের ঘটনা এবং শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বিনত জুবাইলে প্রদত্ত ঐতিহাসিক বক্তব্য ভুলে যেও না। সেই অঙ্গীকার এখনও জীবন্ত রয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই যে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্ত করবে।

  • সর্বশেষ