শিরোনাম
◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ১১:৪৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রতিষ্ঠান দখলে নেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের লড়াই

ডেস্ক রি‌পোর্ট: জুলাই সনদের বাস্তবায়ন, প্রশাসনে বড় রদবদল এবং এলাকার উন্নয়ন তহবিল নিয়ে বৈষম্যের অভিযোগে বিএনপি সরকার ও জামায়াতের মধ্যকার সম্পর্কে চিড় ধরেছে।

দুই দলের নেতারা জানাচ্ছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দলের মধ্যে একসঙ্গে কাজ করার যে আশা দেখা দিয়েছিল, তা এখন দ্বন্দ্বে রূপ নিচ্ছে। এর ফলে দেশের রাজনীতিতে নতুন করে তৈরি হচ্ছে ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলের দূরত্ব। ------- টাইমস অব বাংলা‌দেশ

জুলাই সনদ নিয়ে বিরোধের শুরু হলেও মূলত পর্দার আড়ালে প্রতিষ্ঠানগুলোর দখল নিয়ে আসল লড়াই চলছে।

জামায়াত মনে করছে, তাদেরকে পরিকল্পিতভাবে একপাশে সরিয়ে দেওয়া হচ্ছে। দলটির বিভিন্ন স্তরের নেতাদের অভিযোগ, ইসলামী ব্যাংকের বোর্ড থেকে জামায়াতপন্থীদের সরিয়ে দেওয়া এবং প্রশাসন ও শিক্ষা খাত থেকে জামায়াত-সমর্থিত কর্মকর্তাদের দলে দলে নিয়োগ বাতিল করা তারই প্রমাণ।

জামায়াতের কয়েকজন সংসদ সদস্যও অভিযোগ করেন, এলাকার উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। দলটির নেতাদের দাবি, ক্ষমতায় আসার পর থেকে বিএনপি এমন সব সিদ্ধান্ত নিচ্ছে, যাতে জামায়াতের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়ে। আর এ কারণেই দীর্ঘদিনের পুরোনো বন্ধুত্বে ফাটল ধরছে।

অন্যদিকে, বিএনপির বক্তব্য হলো সরকার চলবে তার নিজস্ব নীতিতে, তাই বিরোধী দলের সব আবদার পূরণ করা সম্ভব নয়। তারা জামায়াতের দাবিগুলোকে একটু বেশি বলেই মনে করছে।

  • সর্বশেষ