শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ১১:৪৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শেষ মুহূ‌র্তের গো‌লে যুক্তরাষ্ট্রকে হারালো তুরস্ক

স্পোর্টস ডেস্ক : লস অ‍্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ‌বিশ্বকা‌পের ‘ডি’ গ্রুপের ম‍্যাচে যুক্তরা‌স্ট্রের বিরু‌দ্ধে ৩-২ গোলে জিতেছে তুরস্ক।

নয় পরিবর্তন আনা যুক্তরাষ্ট্র এগিয়ে যায় শুরুতেই, ডিফেন্ডার অ‍্যারন ট্রাস্টির গোলে। একটু পরেই আর্দা গিলেরের গোলে সমতা ফেরায় তুরস্ক। বারিস ইলমাজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে সেবাস্টিয়ান বারহাল্টার যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান। ম‍্যাচের অন্তিম সময়ে তুরস্ককে তিন পয়েন্ট এনে দেন কান আইহান।

প্রথম দুই ম‍্যাচ জিতে আগেই গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়দের এই ম‍্যাচে খেলাবেন না আগেই জানিয়েছিলেন কোচ মাওরিসিও পচেত্তিনো। সঙ্গে আরও অনেকগুলো পরিবর্তন আনেন তিনি। চোট কাটিয়ে এই ম‍্যাচ দিয়ে মাঠে ফিরলেন যুক্তরাষ্ট্রের বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিক। এদিন তেমন কিছু করতে পারেননি তিনি।

আগামী বুধবার শেষ বত্রিশের ম‍্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। অন্তত শেষটা ভালো করার স্মৃতি নিয়ে দেশে ফিরে যাবে তুরস্ক। ৩ পয়েন্ট নিয়ে তারা আসর শেষ করেছে সবার নিচে থেকে।

৪ পয়েন্ট নিয়ে শেষ বত্রিশে খেলা নিষ্চিত করেছে অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে গোল শূন‍্য ড্রয়ের পর ৪ পয়েন্ট নিয়ে সেরা আট তৃতীয় দলের একটি হওয়ার অপেক্ষায় প‍্যারাগুয়ে।

  • সর্বশেষ