শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মাদক কারবারিদের গুলিবর্ষণে স্কুলছাত্রসহ আহত ৫

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা নগরীতে মাদক কারবারিদের গুলিতে ইথান আহমেদ (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় অন্তত আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ ইথান আহমেদ কাটাবিল এলাকার ইউনুছ মিয়ার ছেলে। সে স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তবে আহত অন্য চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত থেকে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী মানববন্ধন করেন। দুপুরের দিকে ওই মানববন্ধনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে একদল অস্ত্রধারী মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘর লক্ষ্য করে হামলা ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পথচারী ও স্থানীয়রা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। গুলিবিদ্ধ হন স্কুলছাত্র ইথান আহমেদ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইথানের মা সোনিয়া আক্তার বলেন, “স্কুলে বিরতি থাকায় ইথান টিফিন খেতে বের হয়েছিল। এ সময় হঠাৎ গুলি লাগে তার পিঠে। কুমিল্লা মেডিকেলে রাখা হয়নি, পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।”

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুলিবিদ্ধ
স্কুলছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।