শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি মনির চৌধুরীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য : কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিলেন বাদী

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার,কুমিল্লা : ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা একটি মামলা প্রত্যাহার করেছেন বাদী। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে মামলাটি করা হয়েছিল।

গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন। তবে ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায়, বৃহস্পতিবার (২৫ জুন) তিনি নিজ উদ্যোগে মামলাটি প্রত্যাহার করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাফর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “পক্ষগুলোর মধ্যে বিষয়টি মীমাংসা হওয়ায় বাদী মামলাটি প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেন। পরে আমরা কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে এ বিষয়ে প্রত্যাহারের দরখাস্ত দাখিল করি।”

এদিকে মামলাটি প্রত্যাহারের বিষয়ে জানতে বাদী জালাল আহমেদ খোকনের মোবাইল নম্বরে
একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এর আগে দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, মুফতি ফয়জুল করীম সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন বলে অভিযোগ আনা হয়েছিল।

তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে মামলাটি প্রত্যাহার হওয়ায় বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায়
নিষ্পত্তির পথে রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ