শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৩ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিংবদন্তীদের কাতারে স্টেইন, ছুঁয়েছেন স্টুয়ার্ট ব্রডের কীর্তিও

স্পোর্টস ডেস্ক : যে কোন ব্যাটসম্যানের জন্যই আতঙ্ক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। আর ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এবার তিনি নাম লেখালেন কিংবদন্তীর কাতারে। কিংসমিডে বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে চার উইকেট নিয়ে ভারতীয় কিংবদন্তী অলরাউন্ডার কপিল দেবকে ছাড়িয়ে গেছেন তিনি। সেই সঙ্গে ছুঁয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের কীর্তিও।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৩৫ রানেই গুটিয়ে দিয়ে চমকে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা। কিন্তু জবাব দিতে নেমে তাদের আসল চেহারা বেরিয়ে পড়েছে। স্টেইন ঝলকে মাত্র ১৯১ রানেই শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস। বল হাতে ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন স্টেইন। এই চার উইকেট তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

৯২তম টেস্ট খেলতে নামা স্টেইনের টেস্ট উইকেট এখন ৪৩৭টি। সমান উইকেট ইংলিশ পেসার ব্রডেরও। আর কপিলের ঝুলিতে আছে ৪৩৪টি উইকেট। ব্রডের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের তালিকায় সপ্তম স্থানে আছেন স্টেইন।

৮০০ উইকেট নিয়ে সবার ওপরে লঙ্কান অফ-স্পিন গ্রেট মুত্তিয়া মুরালিধরন। দ্বিতীয় স্থানে থাকা অজি লেগ-স্পিন গ্রেট শেন ওয়ার্নের অর্জন ৭০৮ উইকেট। এরপরের স্থানে আছেন যথাক্রমে- অনিল কুম্বলে (৬১৯), জেমস অ্যান্ডারসন (৫৭৫), গ্ল্যান ম্যাকগ্রা (৫৬৩) ও কোর্টনি ওয়ালশ।

  • সর্বশেষ