শিরোনাম
◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে রাউফুন বসুনিয়া’র ৩৪তম শাহাদত বার্ষিকী পালিত

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে শহীদ রাউফুন বসুনিয়া’র ৩৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বুধবার সকালে রাজারহাটের পাইকপাড়া গ্রামে শোক র‌্যালি, সমাধিতে পুষ্পস্তবক অর্পন, তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এসএম ছানালাল বকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারন সম্পাদক অলক সরকার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হারুন অর রশীদ লাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ও আবুল কালাম আজাদ এবং বাসদ নেতা নজরুল ইসলামসহ আশি’র দশকে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি স্বৈরাচারি সামরিক সরকারের লেলিয়ে দেয়া গুন্ডাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে রাউফুন বসুনিয়াকে গুলি করে হত্যা করেছিল। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নজরুল ইসলাম বসুনিয়ার পুত্র।

  • সর্বশেষ