শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে বিক্রি হচ্ছে উকুন! 

সাজিয়া আক্তার : কিছু ঘটনা হাস্যকর হলেও সত্য। মাথার উকুনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এতদিন যারা উকুন মারার জন্য পয়সা খরচ করেছেন, তাদের জন্য সংবাদটা অনেকটাই আফসোসের। কারণ দুবাইয়ে ধুমছে বিক্রি হচ্ছে উকুন। তাও নামমাত্র মূল্যে নয়। এক উকুন ১৪ দেরহাম বা বাংলাদেশি টাকায় যার মূল্য ৩০০ টাকার উপরে। নয়া দিগন্ত

সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, মাথার উকুন চুল ও শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ডাক্তাররা জানিয়েছেন, এতে চুল পড়ার সম্ভাবনা থাকে কম। চুল মজবুত থাকে এবং শরীর স্বাস্থ্যবান রাখে। এ খবরের ভিত্তিতেই দুবাইয়ে উকুনের কদর বেড়েছে। নারীরাও তাদের মাথায় উকুনের যত্ন নিচ্ছেন।

খবরে বলা হয়েছে, উকুনের চাহিদা বাড়ায় দুবাইয়ের সেলুনগুলো উকুন বিক্রির শুরু করেছেন। যাদের মাথায় বেশি উকুন সেগুলো কিনে দিব্যি বিক্রি করছেন অন্য নারীদের কাছে।

  • সর্বশেষ