শিরোনাম
◈ বাংলাদেশবিরোধী অপপ্রচারে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ পাঁচ মন্ত্রী ◈ মাসে কত টাকা আয়ে কত কর? নিজেই হিসাব করুন নতুন নিয়মে ◈ এইচএসসি শুরুতেই অনুপস্থিতির হার উদ্বেগজনক, প্রথম দিনেই বহিষ্কার ৭ ◈ এলপি গ্যাসের দাম কমল ◈ শিক্ষাখাতে বড় নিয়োগের ইঙ্গিত, ১ লাখের বেশি শিক্ষক নিয়োগ হবে ◈ তিস্তা প্রকল্পে সহযোগিতায় প্রস্তুত চীন, সিদ্ধান্ত বাংলাদেশের: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ◈ দু'মুঠো ভাতের জন্য যেখানে ভোরে মানুষের হাটে মানুষ বিক্রি! ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পথে সরকার, ৯ জুলাইয়ের মধ্যে তথ্য চাওয়া হয়েছে ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর শুধু কূটনীতি নয়, ভারতের জন্যও সতর্কবার্তা: ফরেন পলিসি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে ছাত্রলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

বুধবার দুপুরে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কাঞ্চন, তারাব সহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ১১সদস্য বিশিষ্ট রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটির অনুমোদন দেন। উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, সহ-সভাপতি মোহাম্মদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, মিরাজ মোল্লা, রোবায়েত হাসান রাকিব। প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে নব-গঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন তারা।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম বলেন, কমিটির অনুমোদন দেয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যাক আইডি ব্যবহার করে একটি চক্র অনুমোদনকৃত ছাত্রলীগ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে নানা অপপ্রচার করে আসছে। এসব ফেক আইডির বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়