শিরোনাম
◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন ◈ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট, তবু লোডশেডিংয়ে নাকাল দেশ ◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ◈ হাসিনা প্রসঙ্গে ভারতের কাছে স্পষ্ট বার্তা বাংলাদেশের ◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একুশে পদকে মনোনীত তিন গুণী বললেন, পুরস্কারপ্রাপ্তি আনন্দের, উৎসাহ যোগাবে ভালো কাজ করতে

আমিরুল ইসলাম : জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার ২১ জন বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক। গতকাল বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেবেন।

একুশে পদক পুরস্কারে মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় কবি ও দৈনিক আমাদের নতুন সময়ের সংযুক্ত সম্পাদক অসীম সাহা বলেন, আমি আপ্লুত নই, উচ্ছ্বসিত নই তবে আনন্দিত। সারাজীবন কাজ করেছি দেশের জন্য, মানুষের জন্য। প্রাপ্তি বা বিনিময়ের আশা কখনো করিনি। কিন্তু রাষ্ট্র আজ আমাকে যে সম্মান দিলো তাতে এগিয়ে যেতে সাহায্য করবে। উৎসাহিত করবে ভালো ভালো কাজ করতে।

ঔপন্যাসিক হরিশংকর জলদাস বলেন, আমার খুব আনন্দ লাগছে, ভীষণ ভালো লাগছে। এখন আমি আমার বাড়িতে সমুদ্রপাড়ে, নোনা জলের পাশে বসে আছি। আমি নোনা জলের মানুষ। আমাদের সাহিত্য, আমাদের রাষ্ট্র নোনা জলের একজন মানুষকে যে মর্যাদা দিলো, এর জন্য আমি রাষ্ট্র এবং সাহিত্যসেবী সবার প্রতি কৃতজ্ঞ।

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এবছর আমাকে রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এ পুুরস্কার পাওয়া বিশাল গৌরবের ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রীর বড় অহংকারের জায়গা হচ্ছে তিনি বঙ্গবন্ধুকন্যা। বঙ্গবন্ধুকন্যার হাত থেকে পদক নেবো সেটি আমার জন্য অনেক বড় ব্যাপার।

তিনি বলেন, আমি লেখালেখি করি পঁয়তাল্লিশ বছর হয়ে গেলো। এতোবছর লিখে আজকে বড় একটা সম্মাননা পেলাম রাষ্ট্রের কাছ থেকে। এটা বড় আনন্দের। গৌরবের। সম্পাদনা : আনিস রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়