শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায়

জোহরান মামদানি ও তাঁর স্ত্রী রামা দুওয়াজি। ছবি: সংগৃহীত

ইতিহাসে সবচেয়ে কম বয়সি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে বিশ্বে বর্তমানে আলোচনার শীর্ষে মুসলিম ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। খুব স্বাভাবিকভাবে সবার আকর্ষণ এখন তার স্ত্রী রামা দুয়াজির দিকে। সিরীয় বংশোদ্ভূত এই নারী একজন আমেরিকান শিল্পী ও চিত্রকর। খবরটি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।

রামা দুয়াজির জন্ম হিউস্টনে। তবে ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান। পরবর্তীতে সিরিয়ার নিকটবর্তী শহরে তার শৈশবের বড় অংশ কেটেছে।

এক পডকাস্টে রামা বলেছেন, ছোটবেলায় তিনি প্রায়ই সিরীয় পরিচয় লুকিয়ে রাখতেন এবং নিজেকে আমেরিকান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। পরে তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অফ দ্য আর্টস-এ ভর্তি হন, যেখানে তিনি বুঝতে পারেন যে অন্যদের থেকে তিনি ভিন্ন। এই উপলব্ধি তাকে তার নিজস্ব শিল্প ও পরিচয় গড়তে প্রেরণা দেয়। এরপর থেকেই তার শিল্পকর্মে সিরীয় সংস্কৃতি ও জীবনধারার নানা রঙ উঠে আসে।

রামা ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে নিউইয়র্ক সিটিতে বসবাস শুরু করেন। এখানেই তিনি ডেটিং অ্যাপ ‘হিংজ’-এর মাধ্যমে জোহরান মামদানির সঙ্গে পরিচিত হন। পরিচয়ের পর তারা একে অপরকে বেশ পছন্দ করে ফেলেন এবং চলতি বছরের এপ্রিলে তারা সিটি ক্লার্কের অফিসে বিয়ে করেন।

রামা দুয়াজি তার শিল্পকর্মের মাধ্যমে রাজনৈতিক বিষয়েও শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তিনি ফিলিস্তিনি কৃষকদের উপর ইসরাইলের পরিবেশগত প্রভাব চিত্রিত করেছেন এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার স্পষ্ট মত প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়