শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নখের গোড়ার সাদা অর্ধচাঁদ আপনার স্বাস্থ্যের সংকেত দিতে পারে

অধিকাংশ মানুষের নখের গোড়ায় সাদা অর্ধ চাঁদ আকৃতি দেখা যায়। আপনারও কি এমন চিহ্ন রয়েছে? একে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় লুনুলা। অনেকের বড় আঙুলে এটি স্পষ্ট দেখা যায়, আবার কারো ক্ষেত্রে একেবারেই দেখা যায় না।

অনেকেই ভাবেন অর্ধ চাঁদের উপস্থিতি বা অনুপস্থিতি কি হার্ট বা কিডনির রোগের লক্ষণ হতে পারে? এই ধারণা কি আসলেই সত্যি? চলুন, জেনে নেওয়া যাক বিস্তারিত—

চিকিৎসকরা বলছেন, নখের নিচে থাকা এই সাদা অংশটি আসলে নখের ‘ম্যাট্রিকস’ বা উৎপত্তিস্থল।

এখান থেকেই নতুন নখ গজায়। লুনুলা সাধারণত সাদা দেখায়, কারণ এর নিচে রক্তনালিগুলোর ওপরের স্তর কিছুটা ঘন থাকে। কিন্তু এর রং, আকার বা দৃশ্যমানতার পরিবর্তন অনেক সময় শরীরের ভেতরের কিছু অসামঞ্জস্যের সংকেত দিতে পারে।

লুনুলা না থাকলে কী হয়

যদি নখের বেসে এই সাদা অর্ধ চাঁদ একেবারেই না দেখা যায়, তাহলে তা শরীরে আয়রনের ঘাটতি, রক্তাল্পতা বা কিডনির সমস্যা নির্দেশ করতে পারে। কখনো আবার প্রোটিন ও ভিটামিন ঘাটতির কারণেও এটি দেখা না যেতে পারে।

রং পরিবর্তিত হলে কী হয়

বিশেষজ্ঞদের মতে, লুনুলার রং পরিবর্তন হলে তা গুরুত্ব সহকারে দেখা দরকার। যেমন—

• লালচে লুনুলা : কখনো কখনো হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত।
• নীলচে লুনুলা : শরীরে অক্সিজেনের ঘাটতি, এমনকি ডায়াবেটিসের ইঙ্গিতও হতে পারে।
• বাদামি বা ধূসর লুনুলা : কিডনির দীর্ঘমেয়াদি রোগ বা শরীরে বিষাক্ত পদার্থ জমার কারণে এমন হতে পারে।

নখের দাগ দেহের অভ্যন্তরের পুষ্টির ঘাটতি বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিতও দিতে পারে। অনেকেই এসব দাগ বা রেখাকে অবহেলা করেন। ভাবেন, এ তো এমনিতেই চলে যাবে। কিন্তু এই ছোট্ট পরিবর্তনটিই হতে পারে বড় কোনো সমস্যার পূর্বাভাস।

‘হাফ-অ্যান্ড-হাফ নখ’ কী

নখের নিচের অর্ধেকটা সাদা আর ওপরের অর্ধেকটা বাদামি বা লালচে হয়। এটি সাধারণত কিডনি রোগে আক্রান্তদের মধ্যে দেখা যায়।

তবে চিকিৎসকদের পরামর্শ, শুধু লুনুলার রং বা আকার দেখে কোনো রোগ নির্ণয় করা যায় না। এটি কেবল শরীরের ভেতরের পরিবর্তনের একটি ‘সংকেত’ মাত্র। যদি অন্য উপসর্গ, যেমন অতিরিক্ত ক্লান্তি, চোখ-হাত-গোড়ালি ফোলা, বুক ধড়ফড় বা রক্তচাপের অস্বাভাবিকতা দেখা দেয়, তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, সাধারণ জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম আর মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখলে নখসহ পুরো শরীরই সুস্থ থাকবে।

সূত্র : আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়