শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তিন তিনবার পিছিয়ে পড়েও ড্র ক‌রে ফির‌লো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক :  ভাগ‌্য ভা‌লো বা‌র্সেলোনার। নি‌শ্চিত পরাজ‌য়ের ম‌্যাচ ড্র ক‌রে ফির‌তে পে‌রে‌ছে। তিন তিনবার যে দল‌টি গো‌লে পি‌ছি‌য়ে প‌ড়ে তারা এভা‌বে ঘুরে দাঁ‌ড়ি‌য়ে প‌য়েন্ট নি‌য়ে ফেরাটা স‌ত্যিই সৌভা‌গ্যের। বার্সা শেষ মুহূর্তে গোল হজম করেছিল। ভয়চেক সেজনিকে ফাউলের কারণে সেই গোলটি রেফারি বাতিল না করলে এক পয়েন্টও পাওয়া হত না। 

ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের সমতায়। বার্সেলোনার হয়ে ফেরান তোরেস একটি ও লামিন ইয়ামাল একটি গোল করেছেন। আত্মঘাতী গোলটিতে বড় অবদান ইয়ামালের।

ব্রেয়ডেল স্টেডিয়ামে ৬ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বার্সেলোনা। সমতায় ফিরতে খুব বেশিক্ষণ লাগেনি। দুই মিনিট পরই ফেরান তোরেস ব্যবধান ১-১ করেন। ব্রুগ ফের এগিয়ে যায় ১৭ মিনিটে। এবার গোল করেন ম্যাচের জোড়া গোলদাতা কার্লস ফোর্বস। ইয়ামালের গোলে বার্সেলোনার সমতায় ফিরতে এবার লেগে যায় ৩৮ মিনিট।

ফোর্বস ৬৩ মিনিটে ফের ব্যবধান বাড়ান। বার্সা এবার সমতায় ফেরে ৭৭ মিনিটে ক্রিস্টোস জলিসের আত্মঘাতী গোলে। যোগ করা সময়ে ভয়চেক সেজনির ভুলে বার্সার জালে বল জড়িয়েছিল। পোলিস গোলরক্ষক বল নিয়ে কাটাতে গেলে সেটা কেড়ে নিয়ে জালে পাঠায় ব্রুগ। রিভিউ দেখে রেফারি সেজনির ওপর ফাউল ডাকেন।

advertisement

৪ ম্যাচে এটা বার্সার প্রথম ড্র। ২টি জয়ের বিপরীতে হার একটি। টেবিলে তাদের স্থান ১১ নম্বরে। ব্রুগ ৪ পয়েন্ট নিয়ে আছে ২২ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বায়ার্ন মিউনিখ।

অন্য ম্যাচগুলোর মধ্যে ওসিমহেনের হ্যাটট্রিকে আয়াক্সকে ৩-০ গোলে হারিয়েছে গ্যালাতসারে। 

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিউক্যাসলের জয় ২-০ গোলে। লেভারকুসেন বেনফিকার বিপক্ষে তুলে নিয়েছে ১-০ ব্যবধানের জয়, কাইরাতের বিপক্ষে ইন্টার মিলানের জয় ২-১ গোলে ও মার্শেই আটালান্টার কাছে হেরেছে ১-০ গোলে।

  • সর্বশেষ