শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৪:৫২ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মেসি ও রোনালদো থেকে আমার অবস্থান অনেক দূরে: আ‌র্লিং হালান্ড

স্পোর্টস ডেস্ক :  ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্যায় নিজেকে থেকে অনেক দূরে দেখছেন আর্লিং হলান্দ। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই গোলমেশিনের মতে, কেউই এই দুই মহাতারকার গোল করার রেকর্ডের কাছাকাছি যেতে পারবে না।

গত রোববার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে জোড়া গোল করে সিটিকে জয় এনে দেওয়ার কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছিলেন, গোল করার দিক দিয়ে হলান্দকে তিনি মেসি-রোনালদোর পর্যায়ে দেখেন। ---- অলআউট স্পোর্টস

চ্যাম্পিয়নস লিগে বুধবার সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে হলান্দের কাছে জানতে চাওয়া হয়, তিনি নিজেকে মেসি-রোনালদোর পর্যায়ে দেখেন কি না? উত্তরে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “না, মোটেও না। (তাদের থেকে) আমি অনেক দূরে। কেউই তাদের দুজনের কাছাকাছি যেতে পারবে না।

চলতি মৌসুমে সিটি ও নরওয়ে জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ২৬ গোল করেছেন হলান্দ। এরই মধ্যে তার ক্যারিয়ার গোল সংখ্যা ৩২৭টি হয়ে গেছে।

Advertisement

অন্যদিকে ৩৮ বছর বয়সী মেসির গোল সংখ্যা এখন ৮৯২টি। আর ১ হাজার গোলের পথে ছুটে চলা ৪০ বছর বয়সী রোনালদোর গোল ৯৫২টি

ডর্টমুন্ড থেকে ২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুমে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জেতেন হলান্দ। গত আসরে হয়েছিলেন তৃতীয়। এবার প্রথম ১০ রাউন্ডে করেছেন ১৩ গোল।

প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে একশ গোলের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন হলান্দ। ১০৭ ম্যাচে তিনি করেছেন ৯৮ গোল। সবচেয়ে কম ম্যাচে একশ গোলের মাইলফলক স্পর্শ করতে অ্যালান শিয়েরার ১২৪ ম্যাচ খেলেছিলেন। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৬০ গোলের মালিকও সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড।

এই রেকর্ড নিজের করে নিতে পারবেন কি না – এমন প্রসঙ্গে হলান্দ বলেন, “আমি তেমন কোনো রেকর্ড জানি না, কিন্তু এটা জানি। এটা (শিয়েরারের) প্রিমিয়ার লিগ রেকর্ড।

আমি রেকর্ড ভাঙার কথা ভাবি না। এগুলো আমার মাথায় আসে না। আমি শুধু দলের জয়ের জন্য খেলি, সেটাই আমার কাজ, সেটাই আমার মূল লক্ষ্য। আমি জানি, এটা একটু একঘেয়ে শোনায়, আপনারা চান আমি এটার উল্টোটা বলি, কিন্তু সত্যিটা এটাই।

  • সর্বশেষ