শিরোনাম
◈ ২৭ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহত ৫৩ ◈ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া ◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন? ◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৫ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে ১৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত শিবির নেতা আটক

অলক কুমার দাস, টাঙ্গাইল: জঙ্গি ও মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে টাঙ্গাইলে ১ হাজার ৬শ’ পিস ইয়াবা এবং সন্ত্রাস ও নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শহর জামায়াত-শিবিরের সেক্রেটারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

০২ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বাদল রহমান, টাঙ্গাইল সদর উপজেলার বেড়াডোমা ইসলামবাগ এলাকার মো. হযরত আলীর ছেলে জুলকার নাঈম বাবু ও কালিহাতী উপজেলার পাছ চারান গ্রামের মো. আনোয়ার হোসেনের স্ত্রী মোছা দোলন ওরফে দোলন মীর।

অপরদিকে জঙ্গিবাদ বিরোধী অভিযানে অংশ হিসেবে একাধিক সন্ত্রাস ও নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী টাঙ্গাইল শহর জামায়াত-শিবিরের সেক্রেটারি মো. আলমগীর হোসেনকে আটক করা হয়। সে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের শ্রীফলিয়াটা গ্রামের মৃত এলাহি ব্যাপারীর ছেলে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও জঙ্গি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১৬শত পিস ইয়াবা ও নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সেই সাথে সন্ত্রাস ও নাশকতার পরিকল্পনাকারী একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী টাঙ্গাইল শহর জামায়াত-শিবিরের সেক্রেটারি আলমগীর হোসেনকেও আটক করা হয়। আগামীতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ