শিরোনাম
◈ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত ◈ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২, আহত অন্তত ৫ ◈ আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ ◈ আগামী আইপিএলে শাহরুখ খা‌নের দল নাইটরাইডা‌র্সে খেলবেন পাকিস্তা‌নের উসমান তা‌রিক ◈ নিট প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারে ভারতের সরকার, গঠিত বিশেষজ্ঞ প্যানেল মহাকাশ বিজ্ঞানীও নেওয়া হয়েছে ◈ জিম্বাবু‌য়ে‌কে হোয়াইটওয়াশ কর‌লো ভারত ◈ আন্দোলনের সময় মোদিকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট, ব্যবস্থা নিতে মাঠে দিল্লি পুলিশের ◈ আমার চুল টেনে ধরে শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন, হাত-পা বেঁধে গলা চেপে ধরা হয়েছিল: ঘটনার বর্ণনায় কাঁদলেন অভিনেত্রী স্নিগ্ধা ◈ বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়! শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন একা‌ধিক ক্রিকেটার ◈ মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়?

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৮, ০৩:২৪ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রূপকথা’ নিয়ে ইয়াশ-তিশা

আবু সুফিয়ান রতন : নুসরাত ইমরোজ তিশা টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী। এর বাইরে সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুক্ষেত্রেই তার রয়েছে সমান সফলতা। এবার তার সঙ্গে জুটি বাঁধলেন ‘স্বপ্নজাল’ ছবির নায়ক ইয়াশ রোহান। এ দুজনকে নিয়ে সম্প্রতি নির্মিত হলো ওয়েব চলচ্চিত্র ‘রূপকথা’।

আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেডের ব্যানারে ভিডিও শেয়ারিং সাইট বায়োস্কোপ অরিজিনালসের জন্য এটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির এটি রচনা করেছে সৈয়দ জিয়াউদ্দিন।। এতে নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান ছাড়াও অভিনয় করেছেন শম্পা রেজা। সম্প্রতি ঢাকার বেশ কিছ লোকেশনে এর দৃশ্যধারণ হয়।

নির্মাতা জানান ‘রূপকথা’র গল্পে উঠে আসবে ২৪ বছর বয়সী সামিয়া নামের এক বোকাসোকা মেয়ের গল্প। আর এই বোকা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিশা।

ওয়েব সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘ওয়েব ফিল্ম বানানোয় আগ্রহী হওয়ার কারণ হলো, প্রথমত একটা স্বাধীনতা আছে কাজের। দ্বিতীয়ত, গল্পটাকে নিজের মতো করে সুবিধাজনকভাবে সাজানো যায়। তৃতীয়ত, এখনকার সময়ের পরিচালক ও শিল্পীদের ওয়েব কনটেন্টের প্রতি যে ঝোঁক বেড়েছে, এর ফলে অনেক বৈচিত্র্যপূর্ণ কাজ করা যায়।’ আগামী ৬ ডিসেম্বর বায়োস্কোপ অরিজিনালে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন শাহরিয়ার শাকিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়