শিরোনাম
◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ১২:১৯ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৭ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও)

অনুষ্ঠানে চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাতেমাতু জোহরা স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে জাপানের সহযোগিতা নেওয়ার বিষয়ে ডা. জুবাইদা রহমানের কাছে প্রশ্ন রাখেন। জবাবে তারেক রহমান বলেন, ডা. জুবাইদা রহমান সরকারের কোনো অংশ নন। তাই এ বিষয়ে তিনি নিজেই উত্তর দিচ্ছেন।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় বিকালে জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানির হলরুমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ কমিউনিটি জাপান আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীকে নানা প্রশ্ন করেন।

দেশের স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। বিশেষ করে গ্রামের নারী ও শিশুরা প্রায়ই মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। এ পরিস্থিতিতে গ্রামীণ পর্যায়ে মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ