শিরোনাম
◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন ◈ উদ্বোধনী ম‌্যা‌চে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি, সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০৪:৫২ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে তার সাথে রাজনীতি করা সম্ভব না’

রবিন আকরাম : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এখন রাত-দিন আওয়ামী লীগে যাওয়ার জন্য ডাকাডাকি করা হচ্ছে। কিন্তু, আমি কীভাবে আওয়ামী লীগে যাব? যে মতিয়া চৌধুরী আমার নেতার (বঙ্গবন্ধু) চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, তার পাশাপাশি বসে রাজনীতি করব? আমার পক্ষে তা সম্ভব না।

রোববার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ৭৫’র বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধযুদ্ধে জাতীয় মুক্তিবাহিনীর যোদ্ধাদের ‘মিলনমেলায়’ তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার সময় আমরা প্রতিরোধ গড়েছিলাম। কিন্তু, সরকারিভাবে আমাদের স্বীকৃতি দেয়া হয়নি। আমি বলব, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের মাধ্যমে যদি জাতির কলঙ্ক মোচন করা হয়ে থাকে, তাহলে আমরা শুধু সরকারের স্বীকৃতি নয়, জাতীয় স্বীকৃতি চাই। যদি স্বীকৃতি না দেয়া হয়, তাহলে আজ ঘোষণা করা হোক আমরা সেদিন প্রতিবাদ করে ভুল করেছি। আমাদের বিরুদ্ধে একটি এফআইআর করা হোক।’

এদিন অনুষ্ঠানে দীর্ঘ ১৯ বছর পর ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সঙ্গে একই মঞ্চে বসেন কাদের সিদ্দিকী। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আজ প্রায় ১৯ বছর আমরা দু’ভাই পাশাপাশি কোনো জনসভায় বসিনি। খুব সম্ভবত একটি জানাযায় আমরা একত্রিত হয়েছিলাম।’

  • সর্বশেষ